Fibonacci Bookshop Logo
0
Share:
নিশীথ কুসুমের গন্ধ (হার্ডকভার)
30% OFF

নিশীথ কুসুমের গন্ধ (হার্ডকভার)

535375
লেখক: শরিফুল মুস্তফা মুনীর
অনুবাদক: শরিফুল মুস্তফা মুনীর
প্রকাশনী:অন্বেষা প্রকাশন
বিষয়: সমকালীন উপন্যাস
পৃষ্ঠা:240
SKU:FIBO2602256910
ভাষা:বাংলা ( বাংলাদেশ )
1
Total Amount:375.00
Genres:
সমকালীন উপন্যাস
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।

Recently Viewed

No more recently viewed books

হাসপাতালে পরিত্যক্ত একদিনের নবজাতক কৃষ্ণকলির প্রথম আশ্রয়টা মিলেছিল এতিমখানায়। পরে ভাগ্যক্রমে ঢাকায় বসবাস করা এক ফরাসি পরিবারে ঠাঁই হয় তার। সেখানে ফরাসি কালচারে অভিজাত চেহারার সুতনু সুন্দরী হয়ে বেড়ে ওঠার সুযোগ লাভ করেছিল সে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে অর্থাভাবে দিন-রাতের এক ঘণ্টার সেবাদানের বিনিময়ে বাকি তেইশ ঘণ্টা নিজের মতো ভালো থাকবার প্রত্যয়ে, তাকে দেহ পসারিনীর জীবন বেছে নিতে হয়েছিল।
কিন্তু মৌলিক অভাবগুলো ঘুচে যাবার পর সে মাতৃত্বের বাসনায় কাতর হয়ে উঠল। এরপর সময়ের পরিক্রমায় সে নিজেকে পরিচিত বাঙালি সমাজদৃষ্টি থেকে আড়ালে করে নেয়। নিভৃত পাহাড়ে গড়ে তোলে পাহাড়ি শিশুদের জন্য অনন্য এক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্র, যা পরবর্তীতে আর্ন্তজাতিক সম্মাননায় ভূষিত হয়। এককালে গণিকাবৃত্তি থেকে অর্জিত জমানো বকশিস এবং সন্তানের স্বত্ব ত্যাগের বিনিময়ে প্রাপ্ত বড় অঙ্কের স্থায়ী আমানতের সুদের আয়ে চলে ব্যতিক্রমধর্মী এই বিদ্যালয়।
'অর্থ' কীভাবে অর্জিত হলো, তার চেয়ে অনেকগুণ বেশি গুরুত্বপূর্ণ কোথায়, কোন খাতে, কীভাবে তা খরচ হলো।
এভাবেই সবার অলক্ষে ছড়িয়ে যায় নিশীথ কুসুমের গন্ধ।